
অপ্রীতিকর অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক অপ্রীতিকর অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী যুগলকে আটক করেছেন স্থানীয়রা। করেছেন স্থানীয়রা। (ইবি) এক শিক্ষার্থী যুগলকে আটক করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পূর্ব পাশের এলাকায় মাদরাসা মসজিদের সংলগ্ন কাঁঠালবাগানের ভেতর থেকে তাদের আটক করা হয়। পরে, প্রক্টোরিয়াল বডির সিদ্ধান্তে বিয়ের ব্যবস্থা করা হয় তাদের।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ছাত্র ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী।
সূত্র জানায়, গত সাতদিন ধরে ওই শিক্ষার্থী যুগল রাতের আঁধারে স্থানীয় এলাকার বাগানের ভেতরে আসা-যাওয়া করছিলেন। স্থানীয় কয়েকজন তাদের ওপর নজর রাখলেও এতদিন তাদের আটক করা সম্ভব হয়নি। আজ রাত ৮টার পর তারা বাগানের ভেতর দুই ঘরের মাঝামাঝি স্থানে অবস্থান করলে স্থানীয়রা তাদের আটক করেন।
আরও পড়ুন
সিগারেটের বিল নিয়ে দোকানদারের মারধরের শিকার ইবি শিক্ষার্থী, মুচলেকায় সমাধান
২৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেটের বিল নিয়ে দোকানদারের মারধরের শিকার ইবি শিক্ষার্থী, মুচলেকায় সমাধান
বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন ও শিক্ষার্থী দুজনকে উদ্ধার প্রক্টর অফিসে নিয়ে যান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও প্রেমিক-প্রেমিকা যুগল উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা শেষে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতিতে শনিবার তাদের দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডি। আটককৃত ছাত্র বলেন, ‘গত ৭/৮ মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তাছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমরা তাদেরকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা আগামীকাল ওই দুই শিক্ষার্থীর পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করবো।’
md:Ruhul amin 








