
শিবগঞ্জে ফারুক হোসাইনের সদস্যপদ বাতিল করল জামায়াতে ইসলামী
প্রতিনিধি:
সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রমের অভিযোগে মোঃ ফারুক হোসাইনের সদস্যপদ বাতিলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার সকল পর্যায়ের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আছার উদ্দিন।
বিবৃতিতে তিনি জানান, মোঃ ফারুক হোসাইন, পিতা মোঃ আফসার আলী, গ্রাম মাটিয়ান উত্তর পাড়া, ডাকঘর কিচক, উপজেলা শিবগঞ্জ, জেলা বগুড়া—জামায়াতে ইসলামীর একজন জনশক্তি ছিলেন। তাঁর কিছু কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী হওয়ায় তাঁকে কয়েকবার সতর্ক করা হয়। তবে সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় তাঁর সদস্যপদ বাতিলসহ সংগঠনের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ফারুক হোসাইনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তাঁর কোনো কথা, কাজ বা পদক্ষেপের দায় সংগঠন বহন করবে না।
মাওলানা মোঃ আছার উদ্দিন বিবৃতির মাধ্যমে বিষয়টি শিবগঞ্জ উপজেলাবাসী, সাংবাদিকবৃন্দ, সংগঠনের সর্বস্তরের জনশক্তি, সুধী, শুভাকাঙ্ক্ষী ও সর্বসাধারণকে অবহিত করেন।
প্রতিবেদকের নাম 












