ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া মোকাম তলায় সোলার সেচ পাম্প এর তার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্যতা হারিয়েছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার। সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রমের অভিযোগেশিবগঞ্জে ফারুক হোসাইনের সদস্যপদ বাতিল করল জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা নিয়ে যা বললেন সিদ্দিকুর রহমান তিন দিন ধরে নিখোঁজ লামার তিন কিশোরী ১৬ অক্টোবর বসছে স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৫ হাজার যাত্রী নিরাপদ ও শান্তিতে দুর্গাপূজা উদযাপনে পুলিশের বিশেষ নির্দেশনা

১৬ অক্টোবর বসছে স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি বাছাই পরীক্ষা আগামী ১৬ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই দিন দুপুর তিনটে থেকে চারটা পর্যন্ত নির্ধারিত সব কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে গত ১০ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর ৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়ার পূর্বনির্ধারিত সূচি ছিল। যুব উন্নয়ন অধিদপ্তরের ২৪২টি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের বিপরীতে এবার প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। গত শনিবার (১০ অক্টোবর) এই পদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা বাতিল হওয়ায় চাকরিপ্রার্থীরা রাজধানীতে বিক্ষোভ করেন।

তবে নির্ধারিত সময় শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে পরীক্ষাটি স্থগিত করা হয়। পরীক্ষা বাতিলের ঘোষণা আসার পরপরই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে উপস্থিত প্রার্থীরা সড়কে নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকালে প্রার্থীরা প্রশ্নফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন এবং দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানান। সেদিনই যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছিল।

জনপ্রিয় পোস্ট

বগুড়া মোকাম তলায় সোলার সেচ পাম্প এর তার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি

১৬ অক্টোবর বসছে স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা

আপডেটের সময়: ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬