ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া মোকাম তলায় সোলার সেচ পাম্প এর তার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্যতা হারিয়েছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার। সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রমের অভিযোগেশিবগঞ্জে ফারুক হোসাইনের সদস্যপদ বাতিল করল জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা নিয়ে যা বললেন সিদ্দিকুর রহমান তিন দিন ধরে নিখোঁজ লামার তিন কিশোরী ১৬ অক্টোবর বসছে স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৫ হাজার যাত্রী নিরাপদ ও শান্তিতে দুর্গাপূজা উদযাপনে পুলিশের বিশেষ নির্দেশনা

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন কাদের সিদ্দিকী, নিবিড় পর্যবেক্ষণে থাকবেন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টার,
রোজিনা

হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে গত ১৮ সেপ্টেম্বর তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ সেপ্টেম্বর তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হার্টে স্টেন্ট বসানো হয়।

হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান পারভেজ, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলামিনসহ পরিবারের সদস্য ও স্বজনরা।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার বঙ্গবীর কাদের সিদ্দিকীর দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে দলের পক্ষ থেকেও কাদের সিদ্দিকীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

Amder  youtube  video

ট্যাগ :
জনপ্রিয় পোস্ট

বগুড়া মোকাম তলায় সোলার সেচ পাম্প এর তার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন কাদের সিদ্দিকী, নিবিড় পর্যবেক্ষণে থাকবেন

আপডেটের সময়: ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬