ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া মোকাম তলায় সোলার সেচ পাম্প এর তার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্যতা হারিয়েছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার। সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যক্রমের অভিযোগেশিবগঞ্জে ফারুক হোসাইনের সদস্যপদ বাতিল করল জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা নিয়ে যা বললেন সিদ্দিকুর রহমান তিন দিন ধরে নিখোঁজ লামার তিন কিশোরী ১৬ অক্টোবর বসছে স্থগিত যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৫ হাজার যাত্রী নিরাপদ ও শান্তিতে দুর্গাপূজা উদযাপনে পুলিশের বিশেষ নির্দেশনা

চারঘাটে ৪২৭ বোতল ফেয়ার উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে একটি ট্রাক থেকে ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে চারঘাট মডেল থানার নাওদাড়া গ্রামে চারঘাট-বানেশ্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চারঘাটের মোক্তারপুর এলাকার সুমন আলী (৩২) ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাতেম আলী (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাসেম আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ট্রাকটি তল্লাশি করে অর্ধবোঝাই পাথরের মধ্যে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমন আলীর বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া থানায় এবং হাতেম আলীর বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় একটি করে মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় পোস্ট

বগুড়া মোকাম তলায় সোলার সেচ পাম্প এর তার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি

চারঘাটে ৪২৭ বোতল ফেয়ার উদ্ধার

আপডেটের সময়: ০৩:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬