ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ডিমলায় ইয়াবাসহ আটক-১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

আরও পড়ুনঃ  কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজারে সরকারি খাস জমি দখলের মহোৎসব: প্রশাসনের ‘আইওয়াশ’ নোটিশ ও নেপথ্যের ‘হলুদ খাম’ বাণিজ্য

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ, মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে যানা যায় ।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মোঃ ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত ভাবে অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৭টি ইয়াবা ট্যাবলেট,, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করে।
আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোঃ আইবুল ইসলামের ছেলে বলে যানা যায় ।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে যানা যায়। ঘটনার সত্যতা স্বীকার করেছে ডিমলা থানা ওসি আশরাফুল ইসলাম।

আরও পড়ুনঃ  চারঘাটে ৪২৭ বোতল ফেয়ার উদ্ধার
ট্যাগ :

বিজিবির অভিযানে ডিমলায় ইয়াবাসহ আটক-১

আপডেটের সময়: ০৩:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের