
হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট একশটি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১০০ ফ্লাইট বাতিলের তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বাতিল হওয়া মোট একশ ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৪১টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ৭টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে। এছাড়া বাকি ৫৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ২টি ফ্লাইট।
সম্পাদক: রুহুল আমিন। অফিস: বগুড়া সদর, সেউজগাড়ী কারমাইকেল রোড মোবাইল: ০১৭৬৭৪২৬৮৮৯
ই-পেপার