প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:১৮ পি.এম
মোকামতলায় জনসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় মাহবুব আলম মানিক, উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়রা
![]()
মোকামতলায় জনসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় মাহবুব আলম মানিক, উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়রা
বগুড়া প্রতিনিধি:নবগঠিত বগুড়ার মোকামতলা উপজেলায় জনসেবা, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন বিএনপি নেতা মাহবুব আলম মানিক। তাঁর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় নেতাকর্মী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে।
মাহবুব আলম মানিক বর্তমানে মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২ আগস্ট ২০২৬ ঘোষিত ৩২ সদস্যের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা এবং এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তিনি বিভিন্নভাবে কাজ করছেন।
বিশেষ করে দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সার্বিক বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার বিষয়টি অভিভাবকদের মধ্যে প্রশংসা পেয়েছে বলে স্থানীয়রা জানান। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যরা দায়িত্বশীলভাবে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকলে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।
এছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা ও বিরোধে মানুষের কথা শুনে সমাধানের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও মাহবুব আলম মানিক সক্রিয় রয়েছেন বলে স্থানীয়দের দাবি। সাধারণ মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করায় তাঁর প্রতি অনেকের আস্থা তৈরি হয়েছে বলেও জানান তাঁরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নতুন উপজেলা হিসেবে মোকামতলার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করতে সক্ষম এমন নেতৃত্ব প্রয়োজন। তাঁদের মধ্যে কেউ কেউ ভবিষ্যতে মাহবুব আলম মানিককে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
অন্যদিকে, বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ই-পেপার